,

জঙ্গিদের কোনো দেশ নেই : প্রধান বিচারপতি

231344Sinhaনিউজ ডেস্ক : জঙ্গিদের কোনো দেশ নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, এ ধরনের অপশক্তি রুখতে বৈষম্যহীন সমাজ গঠন জরুরি। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ লিগ্যাল টাইমস’ নামের একটি মাসিক আইনবিষয়ক পত্রিকার যাত্রা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, কোনো দেশে আইনের শাসন না থাকলে সেখানে জঙ্গিবাদের উত্থান হতে পারে। এ ধরনের কোনো অপশক্তি রুখে দেওয়ার জন্য আইনের শাসন, সমতাভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন জরুরি।

তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদ কোনো রোগ নয়, এটা একটা লক্ষণ। সমাজে হতাশা, দারিদ্র্য, অশিক্ষা, বৈষম্য—এগুলো থাকলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ