,

মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ১

Untitled-1-copy-1-550x308রাজধানীর মীরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। নিহত ব্যক্তির নাম মুরাদ। তিনি জেএমবি’র সামরিক শাখার প্রধান এবং গুলশান ও শোলাকিয়ার হামলার প্রশিক্ষক বলে জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান।
এদিকে জঙ্গিদের সাথে গোলাগুলিতে আহত হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা। তাদের মধ্যে দু’জনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় এই অভিযান চালানো হয়। রূপনগর থানা পুলিশ এই অভিযান চালায়।
আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন, রূপনগর থানার ওসি তদন্ত শাহীন ফকির, ওসি সৈয়দ শাহীন হোসেন এবং এস আই মমিনুল।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল মান্নান এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ