,

ওবায়দুলের ফাঁসি চায় ছাত্রলীগ

 
নিজস্ব প্রতিবেদক : উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল খানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছে ছাত্রলীগ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে রিশার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ দাবি জানান।

bsl_49399

তিনি বলেন, রিশা আমাদের বোন। তাকে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার চাই। খুনি ওয়াদুলের ফাঁসি চাই আমরা।

জাকির হোসাইন বলেন, একসময় দেশে এসিড সন্ত্রাস ছিল। কিন্তু সামাজিকভাবে সেই এসিড সন্ত্রাস আমরা প্রতিহত করেছি। এখন বখাটেরা নতুন উপায়ে ইভটিজিং শুরু করেছে। এই বখাটেদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ সম্পাদক পিয়াল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খান, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।

সুমাইয়া আক্তার রিশা (১৪) গত ২৪ আগস্ট পরীক্ষা দিয়ে ফেরার পথে স্কুলের সামনের ফুটওভারব্রিজে ওবায়দুলের ছুরিকাঘাতে আহত হয়। তিনদিন পর রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ