,

ভুলে ভুলে দিশেহারা বিএনপি: ওবায়দুল কাদের

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভুলে ভুলে বিএনপি এখন পথহারা, দিশেহারা। বিএনপির নেতারা আন্দোলনের কথা বলেন। কিন্তু কবে হবে, তা বলেন না। বিএনপির আন্দোলনের মরা গাঙে জোয়ার নেই। তাই বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাগুরায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ স্থানীয় নোমানী ময়দানে এই সমাবেশের আয়োজন করে।

 

oka_49371

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যাদের মদদ দেয়- সেই ধর্মীয় সাম্প্রদায়িক উগ্রবাদকে নিয়ে ভয় আছে। এই উগ্রবাদ বা জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।

উগ্রবাদ ও জঙ্গিবাদের মতো মাদককেও প্রতিহত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, উগ্রবাদ ও জঙ্গিবাদের মতো মাদকও সমাজের ক্ষতি করছে। তরুণ সমাজকে ধ্বংস করছে। তাই দলমত-নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, আমেরিকা ৫ জানুয়ারির নির্বাচন এত দিন স্বীকৃতি দেয়নি। আড়াই বছর পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে এসে শুধু স্বীকৃতিই দেননি, অবনত মস্তকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, সাংসদ এটিএম আব্দুল ওয়াহ্হাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ