,

অধিকার আদায় করে নিতে হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আগামী দিনে গণতন্ত্রকে ফিরে পেতে আমাদেরকে আরও বেশি সংগঠিত হতে হবে। আমাদের অধিকার আদায় করে নিতে হবে। কারণ কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়।

dudu_49383

শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘তারেক রহমানের কারামুক্তি দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আপনি প্রধানমন্ত্রী থাকেন বা না থাকেন, জেনে রাখুন আগামী দিনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন। আর তিনি প্রধানমন্ত্রী হবেন।

দেশে গণতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের আজ নিজেদের বাসাতেও লুকিয়ে যেতে হয়। এটি কিসের গণতন্ত্র। প্রশ্ন রাখেন দুদু।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, এনডিপির যুগ্ম মহাসচিব শামসুল আলম প্রমুখ বক্তব্যে দেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ