,

‘বাংলাদেশের ঝুঁকিপূর্ণ তালিকায় যাওয়ার শঙ্কা নেই’

m_a_muhitনিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের মিউচুয়্যাল ইভালুয়েশনের খসড়া প্রতিবেদনে কয়েকটি বিষয়ে লো ক্যাটাগরি দেওয়া হলেও তাতে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যাওয়ার কোনো শঙ্কা নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে এপিজির খসড়া প্রতিবেদন নিয়ে মূল্যায়ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান এম. নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা কয়েকটি বিষয়ে লো ক্যাটাগরি পেয়েছি। এ লো ক্যাটাগরি পাওয়ার পেছনে ইনফরমেশন গ্যাপ দায়ী। এগুলো নিয়ে আমরা কাজ করছি। খুব শিগগির এ সমস্যা দূর হবে।

এগুলো বাংলাদেশের রেটিংয়ে কোনো প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) মিউচুয়্যাল ইভালুয়েশনের খসড়া প্রতিবেদনে আমরা কয়েকটিতে সাবস্টেনশিয়াল পেলেও সবমিলিয়ে আমাদের অবস্থা ভালোই আছে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে, কয়েকটিতে এপিজি লো ক্যাটাগরি দিয়েছে। লো ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করছি। এগুলো দুই-একটা আছে।

যে কয়েকটিতে বাংলাদেশ লো ক্যাটাগরি পেয়েছে তার জন্য তিনি ইনফরমেশন গ্যাপকে দায়ী করেন। মন্ত্রী বলেন, লো ক্যাটাগরি হয়েছে মূলত ইনফরমেশন গ্যাপের জন্য। আমরা অনেক কিছু করেছি। কিন্তু তারা তা জানে না। তাই যেসব ক্ষেত্রে ইনফরমেশন গ্যাপ আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে