,

৬৮টি কারাগারে আছে ১৩শ’ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী

পপপপপপপপদেশের ৬৮ টি কারাগারের কনডেম সেলগুলোতে ১৩শ’জন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফাঁসির অপেক্ষায় প্রহর গুনছে। এরমধ্যে যুদ্ধাপরাধী মীর কাসেম আলী আছেন কাশিমপুরের হাইসিকিউরিটি জেলে। আরেক আলোচিত তরুনী পুলিশ ইন্সপেক্টর তনয়া ঐশী আছেন কাশিমপুরস্থ মহিলা কেন্দ্রীয় কারাগারে। কারা সদরদপ্তর সূত্রে এতথ্য জানাগেছে। সূত্র জানায়, চাঞ্চল্যকর ফাঁসিগুলোর মধ্যে ১৯৯৩ সালের ২৭ জুলাই সাংবাদিক তনয়া শারমিন রিমা হত্যাকারী মুনিরের ফাঁিনস কার্যকর করা হয়। এরপর ২০০৭ এর ২৯ মার্চ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান ও বাংলাভাইসহ ৬ জঙ্গির ফঁসি কার্যকর করা হয়। ২০১১ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী কর্নেল সৈয়দ ফারুক রহমান লে.কর্নেল সুলতান শাহরিয়ারসহ ৫ আসামীর মৃতুদন্ড কার্যকর করা হয়। এরপর বিভিন্ন সময় সময় যুদ্ধাপরাধী কাদের মোল্লা, আলী আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামী ও কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।
বর্তমানে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে মীর কাসেম আলীসহ ৬১৬ জন ফাাঁসির দন্ডপ্রাপ্ত আসামী রয়েছেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ঐশীসহ ফাাঁসির আসামী ১৭ জন। এছাড়াও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ৭জন কাসিমপুর ১ এ ৮২ ও কাসিমপুর ২ এ ১শ২৭ জন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী রয়েছেন।
ফাাঁসির আসামীদেরকে রাখা হয় কনডেম সেলে। যাকে এক কথায় বলা হয় কারাগারের ভেতর আরেক কারাগার। কনডেম সেলগুলো অপেক্ষাকৃত নির্জন এবং সুরক্ষিত দরজা একটাই কিন্তু কোনো জানালা নেই। অন্ধকার প্রকোষ্ঠ। সেখানেই তাদের দিন কাটে। সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা খাবার দেয়ায় সময় দরজা খুলে তাদের খাবার দেয়া হয়।
কারা সদরদপ্তরে এ প্রতিবেদকের সঙ্গে একান্তে আলাপকালে এআইজি (প্রিজন) মুহম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ১৩শ৪ ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী থাকলেও এদের সকলের ফাঁসি কার্যকর হবেনা। কারণ উচ্চ আদালতে অনেকেই আপীল করেছেন। উচ্চ আদালত থেকে কেউ কেউ খালাস পেয়ে যান। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নি¤œ আদালতের রায়ই উচ্চ আদালতে বহাল থাকে। তিনি আরো বলেন, ৬৮ টি কারাগারের মধ্যে ১৩ টি কেন্দ্রীয় কারাগার এবং ৫৫টি জেলা কারাগারেই ফাঁসির আসামী রয়েছে। উচ্চ আদালতে এদের রায় বহাল থাকলে আইন ও কারাবিধি অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে