,

রাজধানীবাসীর তথ্য পুলিশের সফটওয়্যারে

 

নিজস্ব প্রতিবেদক : সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামে একটি সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানী ঢাকার বাসিন্দাদের তথ্য সংরক্ষণের জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে ঢাকার বাড়িমালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তি পরিচিতিমূলক ডাটাবেজ (তথ্য সম্ভার) গড়ে তোলা হবে। যার মাধ্যমে ভাড়াটিয়াদের গতিবিধি পর্যবেক্ষণ করবে পুলিশ।

84_49254

বৃহস্পতিবার রাজধানীর রমনা মডেল থানায় সিআইএমএস সফটওয়্যার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার জানান, ইতোমধ্যে ১৮ লাখ তথ্য ফরমের মাধ্যমে ঢাকা মহানগরীর ১ কোটি বাসিন্দার তথ্য সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সব তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

তিনি জানান, প্রত্যেক ভাড়াটিয়ার জন্য পৃথক নিবন্ধন নম্বর দেয়া হবে। কোনও ভাড়াটিয়া স্থান পরিবর্তন করলে তার তথ্য ওই নম্বরে নিয়মিত হালনাগাদ করা হবে।

নতুন ডাটাবেজের ব্যবহার সম্পর্কে আছাদুজ্জামান বলেন, ডাটাবেজে ডিএমপি হেডকোয়ার্টার ও সংশ্লিষ্ট থানার শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রবেশের অনুমতি থাকবে।

ডাটাবেজের বহুবিধ ব্যবহার সম্পর্কে তিনি বলেন, কোনও অপরাধী অপরাধ করে আর পার পাবে না। অপরাধী শনাক্ত, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে এটা খুবই কার্যকর হবে। ডাটাবেজের সুফল বাস্তবায়িত হলে নিরাপদ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সিআইএমএসের ফলে যে কোনও অপরাধ সংগঠিত হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, কোনও নাগরিক সহায়তা চাইলে পুলিশ দ্রুত তার কাছে পৌঁছতে পারবে। দ্রুততম সময়ে পুলিশ নাগরিকের নিরাপত্তা বিধান ও অপরাধী শনাক্তে অনেক কার্যকর হবে।

ঢাকাবাসীর তথ্য সংগ্রহের ব্যাপারে আছাদুজ্জামান বলেন, প্রথমে নাগরিকরা তথ্য চুরি হয়ে যায় কিনা সে নিয়ে সন্দেহ পকাশ করেছিলেন। কিন্তু আমরা বার বার বলে আসছি এ তথ্য সরকারি অন্য কোনো বিভাগকেও দেয়া হবে না। তাই এখনো যারা তথ্য ফরম জমা দেননি অনুগ্রহ করে সংশ্লিষ্ট থানায় জমা দিন।

বাড়ির মালিকদের তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য না দিলে ভাড়া দেবেন না। ইতোমধ্যে অনেক অপরাধ সংগঠিত হলে তথ্য না রাখায় বাড়ির মালিকরা অযথা আইনের জালে আটকে গেছেন। অহেতুক ঝামেলা এড়াতে ডকুমেন্ট সংগ্রহ করে বাসা ভাড়া দিন এবং সেই তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দিন।

থানায় গিয়ে এখনো অনেকে হয়রানির শিকার হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে