,

রিশার হত্যাকারী ওবায়দুল আদালতে

obidulনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসার (১৪) সন্দেহভাজন হত্যাকারী ওবায়দুল খানকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ডে চাচ্ছেন তদন্ত কর্মকর্তা।

বৃহস্পতিবার দুপুরে রমনা থানা থেকে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা রমনা থাকার পরিদর্শক আলী হোসেন।

ঢাকা মহানগর হাকিম দোলোয়ার হোসেনের আদালতে বিকাল ৩টায় এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা যায়।

কয়েকদিনের অভিযানের পর বুধবার ভোরে নীলফামারী থেকে ওবায়দুলকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫/৬ মাস আগে রিশা ও তার মা তানিয়া ইষ্টার্ন মল্লিকা মার্কেটে বৈশাখী টেইলার্সে কাপড় সেলাই করাতে যান। এ সময় তারা মা রিসিভ কপিতে ফোন নম্বর দেয়। ওই টেইলার্সের কর্মচারী ওবায়দুল রিসিভ কপি থেকে ফোন নম্বর নিয়ে রিসাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। রিসার মা এ বিষয় ওবায়দুলকে শাসান।

২৪ আগস্ট রিসা ও তার বন্ধু মুনতারিফ রহমান রাফি (১৫) পরীক্ষা শেষ করে কাকরাইল ফুড ওভার ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ওবায়দুর রিশাকে প্রেমের প্রস্তাব দেয়। রিশা তা প্রত্যাখ্যান করলে ওবায়দুর রিশাকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় রিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় রিশা মারা যায়।

এ ঘটনায় ২৪ আগস্ট রিশার মা তানিয়া হোসেন (৩৩) বাদী হয়ে রমানা থানায় একটি মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ