,

রিশা হত্যায় ওবায়দুলের ফাঁসির দাবিতে সমাবেশ

14211910নিউজ ডেস্ক: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার সন্দেহভাজন হত্যাকারী ওবায়দুলের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ মহিলা পরিষদ। রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা মহানগর মহিলা পরিষদের নেতা-কর্মীরা এ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। এ সময় নেতা-কর্মীরা জানান, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফাঁসি হলো তার একমাত্র শাস্তি। এই ফাঁসি দ্রুত কার্যকর করা উচিত।

নেতাকর্মীরা আরও জানান, ওবায়দুলকে শাস্তি দিয়ে দেশে একটি দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। যাতে রিশার মতো আর কারো জীবন এভাবে ঝরে না যায়। আর নারী ও কন্যাশিশু নির্যাতনকারীদের আশ্রয়, প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। পাশাপাশি নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সমাজকে জাগ্রত হতে হবে।

এ সময় বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগরের সভাপতি আয়েশা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে একই ইস্যুতেই কাকরাইলে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এ সময় বক্তারা সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুলের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তনু, আফসানাসহ সকল হত্যা-ধর্ষণ-নারী নির্যাতনের ঘটনায় সরকারের সীমাহীন ব্যর্থতার জবাব চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ