,

খুলনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

Khulnaনিউজ ডেস্ক : খুলনা মহানগরীর পিটিআই মোড়ে সৈকত হাসান রোহান (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে তাকে কুপিয়ে জখম করার পর রাত পৌনে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

রোহান মজিদ মেটোরিয়াল সিটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মহানগরীর বানিয়াখামার এলাকার বাসিন্দা।

খুলনা সদর থানার পরিদর্শক ফরিদ জানান, পিটিআই মোড়ে রোহান অবস্থান করছিল। এ সময় এক দল দুর্বৃত্ত তার দুই হাত ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয় বলেও জানান চিকিৎসক।

পরিদর্শক ফরিদ আরও জানান, রোহানের বিরুদ্ধে সদর থানায় ৭/৮টি মামলা রয়েছে। ঘটনার পর পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে কয়েকটি অভিযান চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ