,

পুরোদমে চলছে পদ্মা সেতুর কাজ

 
নিজস্ব প্রতিবেদক : পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। মূল সেতুর ২৮ শতাংশ কাজই শেষ। মাওয়া ও জাজিরা – দুই প্রান্তে সব মিলে ৮টি পিলারের জন্য এখন নদীতে ২৭টি পাইল বসানোর কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিলার দুটি পুরো নির্মাণ হলে এদুটি পিলারের মধ্যে বসানো হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। চীন থেকে স্প্যান চলে আসার পর এখন নদীতে পুরোদমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ।

 

1_21765

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর ইয়ার্ড। সুপার স্ট্রাকচারের জন্য বিশেষভাবে নির্মিত দ্বিতীয় ওয়ার্কশপটি ব্যস্ত এখন চীন থেকে আসা স্প্যানগুলো জোড়া দেয়ার কাজে। গত মাসের মাঝামাঝি সময়ে জাহাজে করে এসব স্প্যান নিয়ে এসে ঠাঁই দেয়া হয়েছে এখানে। চীনে প্রায় ৮০ মিলিমিটার পুরু স্ট্রীলপ্লেট কেটে ওয়েল্ডিং করে তৈরি করা হয়েছে এ স্প্যানগুলো।

মাওয়ায় ল্যাবটেস্ট করার পর ক্রমান্বয়ে ১২৯টি স্প্যানকে জোড়া দিয়ে তৈরি করা হবে প্রায় ৩ হাজার টন ওজনের এক একটি সুপার স্ট্রাকচার। যা দুটি পিলারের মধ্যে বসিয়ে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডারসহ দ্বিতল সুপার স্ট্রাকচার বসিয়ে দেয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও ওপর দিয়ে অন্য যানবাহন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ