,

৩ শিবির ক্যাডারের ২১ বছর করে কারাদণ্ড

 

নিজস্ব প্রতিবেদক : অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার দায়ে তিন শীর্ষ শিবির ক্যাডারের প্রত্যেককে ২১ বছরের কারাদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি বিশেষ ট্রাইব্যুনাল। বুধবার বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক যুগ্ম জেলা জজ বিলকিস আক্তার এ রায় দেন। দণ্ডিতরা হলো- মোহাম্মদ সারোয়ার ওরফে বাবলা, নূরুন্নবী ওরফে ম্যাক্সন এবং মানিক ওরফে গিট্টু মানিক। এদের মধ্যে মানিক পলাতক রয়েছে।

dondo_49167

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০১ সালের ০৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বায়েজিদ থানাধীন হামিদপুর এলাকা থেকে একটি একে-৪৭ রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৩০ রাউন্ড বুলেটসহ ওই শিবির ক্যাডারদের গ্রেফতার করে। এ ঘটনায় বায়েজিদ থানার ওসি মহিউদ্দিন সেলিম ওই শিবির ক্যাডারদের আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এ মামলায় ২০১১ সালের ০৮ আগস্ট বায়েজিদ থানার পুলিশ চার্জশিট দাখিল করে এবং ২০১২ সালের ২৬ জানুয়ারি আদালত চার্জ গঠন করে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ