,

খুলনায় ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

 
নিজস্ব প্রতিবেদক : খুলনায় সৈকত হাসান রোহান (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে নগরীর পিটিআই মোড়ে তাকে কুপিয়ে জখম করা হয়। রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Rohan1472697429
রোহান খুলনার মজিদ মেমোরিয়াল (এমএম) সিটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কলেজ শাখা কর্মী ছিলেন। তিনি নগরীর মিস্ত্রিপাড়ার রূহুল আমিন পাইকের ছেলে। মাস খানেক আগে তিনি কারাগার থেকে বের হন।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদুল হক জানান, রোহান বুধবার রাত ১১টার দিকে নগরীর পিটিআই মোড়ে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ