,

ওবায়দুলের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

risha-obaidulনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার সন্দেহভাজন হত্যাকারী ওবায়দুল খানকে ঢাকায় আনা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হকের নেতৃত্বে তাকে নীলফামারী থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে ওবায়দুলকে রমনা থানার হাজতে রাখা হবে। আগামীকাল তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে গত বুধবার দুপুরে ঢাকার কাকরাইলে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপরে রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় টেইলার্স কর্মচারী ‘বখাটে যুবক’ ওবায়দুল রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যায় রিশা।

কয়েকদিনের অভিযানের পর বুধবার ভোরে নীলফামারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ