,

‘আপনি, অর্থনৈতিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে চ্যাম্পিয়ন’

pm.নিউজ ডেস্ক: বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার জুলিয়া নিবলেট। তিনি বলেছেন, ‘আপনি অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে একজন চ্যাম্পিয়ন।’

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে নিবলেট এ প্রশংসা করেন। খবর বাসসের

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন অস্ট্রেলীয় হাইকমিশনার।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অস্ট্রেলিয়া আগ্রহী উল্লেখ করে বিশেষত জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছেন হাইকমিশনার। প্রধানমন্ত্রীও এ সময় অস্ট্রেলিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে আরও বৃহৎ পরিসরে সহযোগিতার ক্ষেত্র তৈরিতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

নারীর উন্নয়নে তার সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, কোনো দেশই তাদের অর্ধেক জনগোষ্ঠী নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা ব্যতীত এগোতে পারে না।

তিনি বলেন, নারী শিক্ষা ও নারীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বঙ্গবন্ধুর শাসনামলেই প্রথম শুরু হয়। তিনিই সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন; বাধ্যতামূলক করেন প্রাথমিক শিক্ষা।

সন্ত্রাসকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এ সমস্যা দূরীকরণে দেশব্যাপী গণসচেতনতা সৃষ্টির পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ার সরকার ও জনগণের অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে