,

বৃহস্পতিবারও প্রাণ ভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হবে

download (11)রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে বৃহস্পতিবারও (০১ সেপ্টেম্বর) মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর কাছে জানতে চাওয়া হবে। স্বাভাবিকভাবে কিছু যৌক্তিক সময় তাকে দিতে হবে।

কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি বিচার হয়েছে। এক্ষেত্রে প্রাণ ভিক্ষার বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা নেই। সাধারণ বন্দিদের ক্ষেত্রে বা অন্যরা রায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সাতদিনের সময় পেয়ে থাকেন। আমরা ধরে নিতে পারি সেই হিসেবে কমপক্ষে সাতদিনের সময় দেওয়া যেতে পারে। আশা করি এর আগেই মীর কাসেম আলীর মতামত পেয়ে যাবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মীর কাসেম আলীর ছেলে ব্যরিস্টার মীর আহমেদ বিন কাসেম নিখোঁজ কিনা এটি কারাগারের বাইরের বিষয়। আমরা কারাগারের ভেতরের খবর বলতে পারবো। কাশিমপুর কারাগার সম্পূর্ণ নিরাপদ।

প্রাণ ভিক্ষা না চাইলে অথবা তা নাকচ হলে মীর কাসেম আলীকে কোথায় এবং কবে ফাঁসি দেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।

কাশিমপুর কারাগারে মীর কাসেমের ফাঁসি কার্যকরের লক্ষ্যে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে বলে এর আগে জানিয়েছে কারা সূত্র। চূড়ান্ত নির্দেশনা পাওয়া মাত্র ফাঁসির রায় কার্যকর করা হবে। তিন জল্লাদ দীন ইসলাম, শাহজাহান ও শাহীন আগে থেকেই আছেন কেন্দ্রীয় কারাগার কাশিমপুর -২এ। তাদের সঙ্গে আরো দুই জল্লাদ যোগ দেবেন বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ফাঁসি বহাল রেখে রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় কাশিমপুর কারাগারের ভেতর পড়ে শোনানো হয় মীর কাসেম আলীকে। এ সময় প্রাণভিক্ষার ব্যাপারে জানতে চাইলে, তিনি ভাবার জন্য কিছু সময় চান।

এরপর মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে দুপুরে কারাগারে যান তার পরিবারের সদস্যরা। রাষ্ট্রপতির কাছে মীর কাসেমের প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে এ সাক্ষাৎ করেন তারা।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ