,

আমরা শক্তিশালী বিএনপি চাই: হাসান মাহমুদ

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার জীবনের পাতায় পাতায় ভুল। জন্ম তারিখে ভুল, ভুল কর্মসূচি দেয়া, নির্বাচনে না যাওয়া ভুল। ভুল রাজনীতির কারণে বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার জীবনে এতো ভুল তাকে অবসরে পাঠিয়ে দিন। নতুন নেতা নির্বাচন করুন। আমরা একটা শক্তিশালী বিএনপি চাই।
hasan_49144
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এ মানবন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর স্বাধীনতা পরিষদ।

হাসান মাহমুদ বলেন, হরতাল হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের সংস্কৃতি। এক সময় হরতাল ডাকলে স্কুল-কলেজ বন্ধ থাকত। গাড়ি চলাচল করতো না। কিন্তু বিএনপি-জামায়াত হরতালকে কৌতুক বানিয়ে ফেলেছে। কেননা, তাদের হরতালে জনগণের সম্পৃক্ততা নেই।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সব সময় সুদৃঢ়। জন কেরির আগমনে এ সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে নেমে প্রথমে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তারপর অন্য কাজ শুরু করেছেন।

স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্না মানববন্ধনে সভাপতিত্ব করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে