,

বিএনপি ছাড়লেন পাপিয়া

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক থেকে শিরিন সুলতানার পদত্যাগ করার কিছুক্ষণ পরেই পদত্যাগ করেছেন আশিফা আশরাফি পাপিয়া। শিরিন এক নেতার পদ বাস্তবায়নের জন্য বিএনপির কেন্দ্র থেকে পদত্যাগ করলেও মহিলা দলের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছেন।

papia_49152
তবে পাপিয়া বিএনপির নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক উভয় পদ থেকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের মধ্যদিয়ে মূলত বিএনপিকে গুডবাই জানালেন পাপিয়া।

বিএনপির নতুন কমিটি ঘোষণা করার পর থেকেই কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আশিফা আশরাফি পাপিয়া। এমনকি বিএনপিকে সার্কাস পার্টি আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। এ ব্যাপারে পাপিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ