,

শুক্রবার জানা যাবে কোরবানির ঈদ কবে

 

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। ওই দিন জানা যাবে এবার কোরবানির ঈদ কবে হবে।
azha_49105
সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভাপতিত্ব করবেন বলে বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ সেপ্টেম্বর। আর শুক্রবার জিলহজ মাসের চাঁদ দেখা না গেলে শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রোববার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, ঈদ হবে ১৩ সেপ্টেম্বর। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ জানিয়েছে সরকার।
এবার ১২ সেপ্টেম্বর কোরবানির ঈদ ধরে ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর কোরবানি ঈদের ছুটি নির্ধারণ করেছে সরকার। আর ১৩ সেপ্টেম্বর ঈদ হলে ১৪ সেপ্টেম্বরও সরকারি ছুটি থাকবে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ