,

মালয়েশিয়া গেলেন এরশাদ

 
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে মালয়েশিয়ার কুয়ালামপুরের উদ্দেশে বুধবার বেলা সোয়া ১২টায় ঢাকা ত্যাগ করেছেন।

earshad_49111

মালয়েশিয়া সফরকালে জাপা চেয়ারম্যান ইন্টারন্যাশনাল কনফেরেন্স অব এশিয়ান পার্লামেন্টারি পার্টির (আইক্যাব) সম্মেলনে যোগ দেবেন। ১ থেকে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই (আইক্যাব) সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রধানরা অংশ নেবেন। সম্মেলন উদ্বোধন করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

দলের চেয়ারম্যানকে বিদায় জানাতে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দি বাবলু এমপি, এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, বাহাউদ্দিন বাবলু, যুগ্ম মহাসচিব আশরাফ সিদ্দিকী, আমির হোসেন ভূইয়া এমপি, গোলাম মোস্তফা, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসানসহ জাপা অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

সম্মেলন শেষে আগামী ৫ সেপ্টেম্বর জাপা চেয়ারম্যান দেশে ফিরে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ