,

আইনি প্রক্রিয়ায় মীর কাসেমের রায় বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়ায় জামায়াত নেতা মীর কাসেমের রায় বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

full_279679413_1443334326

মাগুরার শ্রীপুর উপজেলা সদর ডিগ্রি কলেজ মাঠে বুধবার দুপুরে জাতীয় শোক দিবস ও জঙ্গি সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন মঙ্গলবার সকালে খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। এরপর বিকেলে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যায়। সেখান থেকে রায়ের অনুলিপি পাঠানো হয় কাশিমপুর কারাগারে। বুধবার সকালে ৬৩ বছর বয়সী মীর কাসেমকে রিভিউ খারিজের রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, সে সিদ্ধান্ত জানাতে তিনি সময় চেয়েছেন বলে জানিয়েছেন জেল সুপার।

সব বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় একাত্তরের আলবদর বাহিনীর নেতা মীর কাসেম এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে তার দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে। তারা এখনও সক্রিয় রয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা সব অপশক্তিতে পরাজিত করেছি। ২৮টি আন্তর্জাতিক পদকে ভূষিত বিশ্বনন্দিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। আমেরিকা থেকে জন কেরি এসে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের উন্নয়নের প্রশংসা করেছেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের সকল মানুষকে ঘুরে দাঁড়াতে বলেছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ছাত্র, শিক্ষক, আলেম-ওলামারা জঙ্গিবাদের বিরুদ্ধে এক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহ তাকে রক্ষা করেছেন মানুষের কল্যাণের জন্য। দেশের, শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য তাকে বাঁচিয়ে রাখতে হবে। দেশবাসীকে তার দিকে খেয়াল রাখতে হবে।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার, মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, ঝিনাইদহ জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করীম মিন্টু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ