,

তিন মাসের জামিন পেয়েছেন শফিক রেহমান

shafik_rehman_23831_1472625695নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে তিন মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত জামিন দেয়া হয়েছে।

বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, সাংবাদিক শফিক রেহমানকে তিন মাসের বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত জামিন দেয়া হলো। তবে, পাসপোর্ট জমা দেয়া না থাকলে তার ব্রিটিশ ও বাংলাদেশী পাসপোর্ট জমা দিতে হবে।

গত ৭ জুন শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি এর বিরুদ্ধে আপিল করেন। আজ শুনানি শেষ আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন।

আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ