,

আপনার দৈনন্দিন রূপচর্চায় নির্দ্বিধায় রাখতে পারেন লেবু

 

লাইফস্টাইল ডেস্ক : লেবুর রসে রয়েছে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড। এই দুটি উপাদান ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। আপনার দৈনন্দিন রূপচর্চায় তাই লেবু রাখতে পারেন নির্দ্বিধায়। ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি ত্বকের কালচে দাগ, রোদে পোড়া দাগ ও ডার্ক সার্কেল দূর করবে এটি। এছাড়া খুশকি দূর করে চুলে ঝলমলে ভাব ফিরিয়ে আনতেও জুড়ি নেই লেবুর। জেনে নিন রূপচর্চায় লেবুর রসের ব্যবহার-

lebu-700x336
* লেবুর রস সরাসরি ম্যাসাজ করুন মাথার তালুতে। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রসে থাকা অ্যাসিড দূর করবে খুশকি ও চুলকানি।

* লেবুর রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বক পরিষ্কার রাখে।

* ত্বকের জৌলুস বাড়ায় লেবুর রস। লেবুর রসের সঙ্গে দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

* মাথার ত্বকের তৈলাক্ত ভাব দূর করে লেবু। একটি ডিম ফেটিয়ে লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। কিছুক্ষণ রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
* ত্বকের রোদে পোড়া লালচে দাগ দূর করে লেবু।

* চিনি ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে ঘষুন। এটি ঠোঁটের গোলাপি ভাব ফিরিয়ে আনবে।

* লেবুর রস প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। চুল ঝলমলে করতে শ্যাম্পু করার পর এক লিটার পানিতে একটি লেবুর রস মিশিয়ে ধুয়ে ফেলুন চুল।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক