,

পাটুরিয়া-দৌলতদিয়ায় যানজট অব্যাহত

 
নিজস্ব প্রতিবেদক : পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে তিনদিন ধরে লেগে থাকা যানজট অব্যাহত রয়েছে। ফলে যাত্রীদের দুর্ভোগ লেগেই আছে। নদীতে প্রবল স্রোতের পাশাপাশি ঘাট ও ফেরি সংকটের কারণে স্বাভাবিক ফেরি চলাচলও চরমভাবে ব্যাহত হচ্ছে।
ferry_49048
এতে ফেরির ট্রিপ কমে যায় এবং ঘাটে পারাপার হতে আসা গাড়ির সংখ্যা বাড়তে থাকে। আটকে পড়া এসব যানবাহন উভয় পারের টার্মিনাল ভরে মহাসড়কের ২/৩ কিলোমিটার এলাক জুড়ে লাইন ধরে পারাপারের অপেক্ষায় রয়েছে।

পণ্যবাহী ট্রাকগুলোকে দুই/তিন দিন পর এবং রাতে আসা নৈশ কোচগুলোকে পরের দিন সকালে পারাপার হতে হচ্ছে। ফলে ঘাট এলাকায় খাবার সংকট ও পয়ঃনিষ্কাশনসহ যাত্রীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

তিন ধরে ঘাটের এ অচলাবস্থা চলতে থাকায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগযোগ ব্যাবস্থা ভেঙ্গে পড়েছে। এই অঞ্চলের যাত্রী এবং যানবাহন শ্রমিকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতির উন্নতি না হলে আসন্ন কোরবানির ঈদে এ পথে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা কঠিন হয়ে পড়বে বলে যাত্রীরা মনে করছেন।

জানা গেছ, নদীতে প্রবল স্রোত, ঘাট ও ফেরি সংকটের কারণে শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিক ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে ফেরির ট্রিপ কমে গেলে যানবাহন পারাপারও কমে যায়। ফলে উভয় ঘাটে যানবাহনের চাপ বেড়ে যায়।

আটকে পড়া বাস, ট্রাকসহ অন্যান্য গাড়ি টার্মিনালে জায়গা না হওয়ায় ঘাট এলাকা ছেড়ে মহাসড়কের ২/৩ কিলোমিটার এলাকা জুড়ে লাইন ধরে ফেরি পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে পণ্যবাহী ট্রাকগুলোকে ২/৩ দিন অপেক্ষার পর ফেরি পারাপার হতে হচ্ছে। এতে একদিকে ট্রাক চালক ও হেলপাররা দুর্ভোগে পড়েছে। পাশাপাশি ট্রাকের ট্রিপ কমে গিয়ে মালিকদেরও লোকসান হচ্ছে। অপরদিকে ট্রাকে বোঝাই করা ব্যবসায়ীদের পণ্য সময়মত গন্তব্যে পৌঁছে দিতে না পাড়ায় তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ