,

পাওয়া গেল সেই যুবলীগ নেতার কঙ্কাল

 
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় নিখোঁজের ১৩ মাস পর এক যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কুমিল্লা শহরের ঠাকুরপাড়ায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে উদ্ধার কঙ্কাল পাঠানো হয়েছে। রাতে এসব তথ্য জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

 

Comilla20160830220800

নিহত এ টি এম তারিকুল ইসলাম টিটু (২৮) ছিলেন দেবীদ্বার পৌর যুবলীগের সহ-সভাপতি ও বানিয়াপাড়া এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।আটক দুজন হলেন, ঠাকুরপাড়া এলাকার জিয়াউদ্দিনের ছেলে রিয়াদ উদ্দিন ও সফিকুল ইসলাম লিমন। লিমন কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার আবুল হাসেমের ছেলে।

 

এসআই শহিদুল ইসলাম বলেন, রোববার রাতে লিমন ও হৃদয়কে অস্ত্রসহ আটক করার পর তারা এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তারা পাঁচ-ছয়জন মিলে টিটুকে হত্যার পর একটি পরিত্যক্ত বাড়িতে মাটিচাপা দেয়। পরে পাশের একটি সেপটিক ট্যাংকে মরদহ ফেলে রাখে।

২০১৫ সালে ৭ জুলাই টিটু নিখোঁজ হওয়ায় দেবীদ্বার থানায় জিডি হয়। পরে তার মা রাজিয়া সুলতানা আদালতে মামলা করেন। মামলাটি গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ