,

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র কানাডা ও ইংল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী

86fadf7e12d4da042db9cc0c9b8426208b8029c5-550x441প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইংল্যান্ডে সফরে যাচ্ছেন সেপ্টেম্বরে। প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গেছে, তিনি আগামী ১৪ সেপ্টেম্বর কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ১৫ সেপ্টেম্বর কানাডায় পৌঁছাবেন। তিনি জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদিতে ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন।
নিউইয়র্ক থেকে এনা জানায়, সেখানে তিনি ৪ দিন থাকবেন এবং গ্লোবাল ফান্ড আন্তর্জাতিক সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। কানাডা থেকে তিনি আগামী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন। নিউইয়র্কে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশে ভাষণ ছাড়াও বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার লাঞ্চ পার্টিতেও তার যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ অধিবেশে ভাষণ দেয়ার তারিখ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য তারিখ হচ্ছে ২১ সেপ্টেম্বর। জাতিসংঘে ভাষণ শেষে ঐ দিনই তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় ভাষণ দেবেন। পর দিন ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন যাবেন।
প্রধানমন্ত্রী ওয়াশিংটনের কাজ শেষে পর দিন ২৩ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। লন্ডনে কয়েকটি গুরত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, লন্ডনে তিন দিন সফর শেষে তিনি ২৬ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ