,

সাভারে সড়ক দুর্ঘটনায় ৪০ শ্রমিক আহত

 

নিজস্ব প্রতিবেদক : সাভারে গার্মেন্টস শ্রমিকবাহীবাস ও অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে অন্তত চল্লিশ জন পোশাক শ্রমিক। গুরুতর আহত শ্রমিকদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
Kate-Winslet-Titanic-58
বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার নিমেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে রাজধানীর শ্যামলী থেকে প্রায় চল্লিশ জন শ্রমিক নিয়ে একটি যাত্রীবাহী বাস সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডেলিকেট গার্মেন্টসের উদ্দেশে রওয়ানা দেয়। পরে শ্রমিকবাহী বাসটি ঢাকা আরিচা মহাসড়কের নিমেরটেক এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা তিসা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীশুন্য বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় শ্রমিকবাহী বাসটি মহাসড়কের উপরে দুমড়ে মুচড়ে গিয়ে অন্তত চল্লিশ জন পোশাক শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় আধা ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। প

রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ডেলিকেট গার্মেন্টসের পরিচালক দেলোয়ার হোসেন জানান আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সাভার মডেল থানার সহকারী সিনিয়র পুলিশ সুপার মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ