,

দ্রুত ফেরত আনা সম্ভব হবে ১২২ কোটি টাকা

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক জানিয়েছে রিজার্ভ থেকে চুরি হয়ে যাওয়া টাকার মধ্যে প্রায় ১২২ কোটি দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে। মঙ্গলবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

049_49002

বৈঠকে বাংলাদেশ ব্যাংক লিখিতভাবে জানায়, ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং চুরি হয়ে যাওয়া টাকা থেকে ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে জমা দিয়েছেন।

বাংলাদেশকে এই টাকা ফেরত দেয়ার জন্য কাউন্সিল ও কিম অং আদালতে আবেদন করলে গত ১ জুলাই আদালত তা বাজেয়াপ্ত করার আদেশ দেন। পরে ফিলিপাইনের স্থানীয় আইন অনুযায়ী সেই দেশের ডিপার্টমেন্ট অব জাস্টিস বাংলাদেশ ব্যাংকের পক্ষে টাকা ফেরত দেয়ার জন্য আবেদন করেছে। এখন আদালত আদেশ দিলেই বাংলাদেশ ১২২ কোটি টাকা ফেরত পাবে।

গত ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার (প্রায় ৮৪৮ কোটি টাকা) চুরি হয়। পরে এই টাকা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের চারটি হিসাবে জমা হয়। সেখান থেকে টাকা ক্যাসিনোতে চলে যায়।

বাংলাদেশ ব্যাংক কমিটিকে জানিয়েছে, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক রিজাল ব্যাংককে ২১ মিলিয়ন ডলার (প্রায় ১৬৮ কোটি টাকা) জরিমানা করেছে।

বৈঠক শেষে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বাংলাদেশ ব্যাংক চুরি যাওয়া টাকা উদ্ধারের বিষয়ে তাদের অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছে। তারা মনে করে, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক রিজাল ব্যাংককে জরিমানা করায় জালিয়াতির সঙ্গে ব্যাংকটির জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া পুরো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কমিটির আগের বৈঠকে বাংলাদেশ ব্যাংককে ফরাসউদ্দিনের করা তদন্ত প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়েছিল। তবে আজকের বৈঠকে তারা প্রতিবেদনটি উপস্থাপন করেনি। জানতে চাইলে মুহিবুর রহমান মানিক বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন যে তাঁরা নিজেরাই এখনো প্রতিবেদনটি পাননি। এটি অর্থমন্ত্রীর কাছে জমা আছে।

এর আগে সরকারি প্রতিষ্ঠান ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি একাধিকবার ব্যাংকের ঋণের সুদের হার এক অঙ্কে (দশের নিচে) নামানোর সুপারিশ করেছিল। এই সুপারিশ কার্যকর না হওয়ায় আজকের বৈঠকে কমিটির পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি বাংলাদেশ ব্যাংককে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ