,

গুলশান-শোলাকিয়ায় হতাহত পুলিশদের অনুদান প্রদান

 
নিজস্ব প্রতিবেদক : গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় হতাহত পুলিশ সদস্যদের পরিবারকে এক কোটি ২৮ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস এসআই শিরু মিয়া মিলনায়তনে এই দুই ঘটনায় নিহত চার ও আহত তিন পুলিশ সদস্যের পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

dmp_49003

গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মোকাবেলায় নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে ১ কোটি ৬ লাখ টাকা এবং গুলশান হামলায় আহত তিন পুলিশ সদস্যকে ৪ লাখ টাকাসহ মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ডিএমপি। এছাড়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের ১৬ লাখ টাকা এবং আহত পুলিশ সদস্যদের ২ লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে কাজ করতে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। আমরা সবাই মিলে এ দেশটাকে নিরাপদ রাখতে চাই।

এসময় গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার মোকাবেলায় নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে আইজিপি বলেন, নিহত চার পুলিশ সদস্য জননিরাপত্তা বিধানে তাদের জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করেছেন। বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সাথে তাদের এই অবদান স্বীকার করবে।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) মো. মোখলেসুর রহমান, ডিএমপির যুগ্ম কমিশনার মো. আনোয়ার হোসেন এবং গাজীপুর জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ