,

মীর কাসেমের ১৪টি অপরাধের দন্ডসমুহ

photo-1457422691-550x366আন্তরর্জাাতি অপরাধ ট্রাইব্যুনাল, ২০১৪ সালের ২ নভেম্বর হত্যাকা-ের ২ অভিযোগে মীর কাসেম আলীকে মৃত্যুদ- এবং নির্যাতনের ৮ অভিযোগে ৭২ বছরের কারাদ-াদেশ দেয়া হয়।
জামায়াতের প্রধান অর্থ যোগানদাতা মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। এর মধ্যে ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ১০ টি অভিযোগ প্রমাণিত হয়। মৃত্যুদ-াদেশ দেওয়া হয়েছে দুটি অভিযোগে।
কাসেমের সেই ২ অভিযোগে : ১১ নম্বর অভিযোগ, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ করে আলবদর সদস্যরা। মীর কাসেমের নির্দেশে তাকে চট্টগ্রামের ডালিম হোটেলের নির্যাতনকেন্দ্রে নিয়ে হত্যা করা হয়। পরে সেখানে নির্যাতনের শিকার আরও পাঁচজনের মরদেহের সঙ্গে জসিমের মরদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেয়া হয়।
১২ নম্বর অভিযোগ, মীর কাসেমের নির্দেশে আলবদররা চট্টগ্রামের হাজারী গলির ১৩৯ নম্বর বাড়ি থেকে রঞ্জিত দাস ও টুন্টু সেনকে অপহরণ করে ডালিম হোটেলে নিয়ে যায়। পরে তাদের হত্যা করে লাশ গুম করা হয়।
বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশ দেওয়া অভিযোগগুলো হলো: দুই নম্বর অভিযোগ, মীর কাশেমের নেতৃত্বে ‘৭১ এর ১৯ নভেম্বর চাকতাই থেকে লুৎফর রহমান ফারুক ও সিরাজকে অপহরণ করে ডালিম হোটেলে নিয়ে নির্যাতন এবং বাড়িঘরে আগুন দেয়া।
তিন নম্বর অভিযোগ, একাত্তরের ২২ অথবা ২৩ নভেম্বর আসামির নেতৃত্বে জাহাঙ্গীর আলম চৌধুরীকে বাসা থেকে ধরে নিয়ে ডালিম হোটেলে নির্যাতন।
চার নম্বর অভিযোগ, ডবলমুরিং থানায় সাইফুদ্দিন খানকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে ডালিম হোটেলে আল বদর বাহিনীর নির্যাতন।
ছয় নম্বর অভিযোগ, চট্টগ্রাম শহরের এক চায়ের দোকান থেকে হারুন অর রশিদ খান নামে একজনকে ধরে নিয়ে ডালিম হোটেল এবং সালমা মঞ্জিলে নির্যাতন।
আট নম্বর অভিযোগ, একাত্তরের ২৯ নভেম্বর রাতে নুুরুল কুদ্দুস, মো. নাসিরসহ চারজনকে অপহরণ করে ডালিম হোটেলে নির্যাতন।
নয় নম্বর অভিযোগ, ২৯ নভেম্বর নুরুজ্জামান ও তার চাচাতো ভাইসহ সাত জনকে অপহরণ ও নির্যাতন।
১০ নম্বর অভিযোগ, আসামি মীর কাশেমের নির্দেশে জাকারিয়াসহ চারজনকে অপহরণ ও নির্যাতন।
১৪ নম্বর অভিযোগ, এজেএম নাসির উদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তিকে অপহরণ ও নির্যাতন।
মোট ১৪ টি অভিযোগের মধ্যে প্রমাণ না হওয়ায় ৪টি অভিযোগে খালাস দেওয়া হয় মীর কাসেম আলীকে।

সূত্র: চ্যানেল আই

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে