,

লক্ষ্মীপুরে যুবদলকর্মী বাবর হত্যা মামলায় ১১ জনের ফাঁসি

lakshনিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলার ১১ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এসময় চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ মামলার রায় দেন। এসময় মৃত্যুদণ্ড আদেশপ্রাপ্ত চার আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নাথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আদালত ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ১১ আসামির মৃত্যুদণ্ড ও চারজনকে বেকসুর খালাসের আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ