,

দ্বিতীয় দিনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

ticketনিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার সকাল থেকে টিকিট বিক্রির শুরুর আগের রাত থেকেই স্টেশনে অবস্থান নেন টিকিট প্রত্যাশীরা। সকাল ৮টা থেকে ৮ সেপ্টেম্বরের টিকিট বিক্রি শুরু হয়।

সকালে দেখা গেছে প্রতিটি কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন লোকজন। তবে কাউন্টার থেকে টিকিট দিতে দেরি করায় অনেকেই এ সময় বিরক্ত বোধ করছিলেন।

টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, টিকিট প্রদানের ধীর গতির জন্য দুর্ভোগ পেহাতে হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণ টিকিট থাকার ঘোষণায় শেষ পর্যন্ত টিকিট পাবেন বলে বিশ্বাস অপেক্ষারতদের।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের অ‌গ্রিম টি‌কিট বি‌ক্রি শুরু হয়। বিক্রির প্রথম দিন প্লাটফর্মে টিকিট প্রত্যাশীদের ১৮টির মতো লাইন দেখা গেছে। এবার রেল কর্তৃপক্ষ ১০ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করছেন। প্রতিদিনই সকাল সকাল ৮টায় অগ্রিম টিকিট দেয়া হবে।

সূচি অনুযায়ী, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ।

৫ সেপ্টেম্বর শুরু হবে ফিরতি টিকিট বিক্রি, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে ঈদে স্পেশাল ট্রেন সার্ভিস নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, ঈদের আগে ৯-১১ আগস্ট এবং ঈদের পর সাত দিন পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে।

এছাড়া ঈদের দিন চলাচল করবে সাত জোড়া ট্রেন। স্পেশাল এসব ট্রেনের সঙ্গে অতিরিক্ত আরও যাত্রী বহনে নতুন করে যুক্ত হবে ১৪৯টি যাত্রীবাহী কোচ এবং ১৮টি ইঞ্জিন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে সারা দেশে এক লাখ ৬০ হাজার যাত্রী টানবে রেল।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা