,

৪৬ বছরের অপেক্ষা: ‘ফাঁসি কার্যকর হলে বুক থেকে পাথর নেমে যাবে’

hasinaনিউজ ডেস্ক : চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ ও হাজারি লেইনের বাসিন্দা টুনটু সেন এবং রঞ্জিত দাশকে অপহরণের পর নির্মমভাবে খুনের ঘটনায় অভিযুক্ত মীর কাসেমের রিভিউ খারিজ ও মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালে সাক্ষ্যদানকারীরা।

মঙ্গলবার রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিশোর মুক্তিযোদ্ধা জসিমের মামাতো বোন ও সাক্ষ্যদানকারী হাসিনা খাতুন বলেন, ‘আমি খুবই আনন্দিত। ৪৬ বছর ধরে বুকে পাথর বেঁধে রেখেছি। মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হলে এ পাথর নেমে যাবে।’

মূলত চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে নির্যাতনের পর খুনের দায়েই জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মীর কাসেম আলীর বিরুদ্ধে চট্টগ্রামের হাজারি লেইনের বাসিন্দা টুনটু সেন ও রঞ্জিত দাশকে অপহরণের পর নির্মমভাবে খুনেরও অভিযোগ রয়েছে।

ট্রাইব্যুনালে এ অভিযোগের বিষয়ে সাক্ষ্যদানকারী মৃদুল দে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের জানান, এ রায়ে আমি খুবই সন্তুষ্ট। তার সর্বোচ্চ শাস্তি হয়েছে। অবিলম্বে তা কার্যকর করার দাবি জানাচ্ছি।

মীর কাসেমের বর্বর নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, নিজের চোখে দেখেছি কী তাণ্ডব ও নির্যাতন চালিয়েছিল সে। মীর কাসেম একাত্তরে যে অপরাধ করেছে তাতে তার একবার নয়, ১৪ বার ফাঁসি হওয়া উচিত।

তবে ট্রাইব্যুনাল টুনটু সেন ও রঞ্জিত দাশকে অপহরণের পর নির্মমভাবে খুনের ঘটনায় মীর কাসেমকে ফাঁসি দিলেও পরবর্তীতে আপিলে খালাস দেয়।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ মোট আটজনকে হত্যার দায়ে মীর কাসেমের মৃত্যুদণ্ডের আদেশ এসেছিল। ২০১৬ সালের ৮ মার্চ আপিল বিভাগ জসিমকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে। এছাড়া আরও বিভিন্ন অভিযোগে পৃথকভাবে মোট ৫৮ বছরের কারাদণ্ড দেন আদালত।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ