,

রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক :মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ায় জাতির প্রত্যাশা পূ্রণ হয়েছে। মঙ্গলবার রায়ের পর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

mahbub_alom_48898

আপিল বিভাগের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মাহবুবে আলম বলেন, তিনি এ রায়ে স্বস্তি প্রকাশ করছেন। যুদ্ধাপরাধী সর্বোচ্চ শাস্তি পাবে বলে সমগ্র জাতির যে আশা ছিল এ রায়ে তা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় মীর কাসেমকে জানানো হবে। তিনি প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় দণ্ড কার্যকর হতে পারে। প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতির কাছে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ মঙ্গলবার সকালে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মীর কাশেম আলীর করা আবেদন খারিজ করেছেন। মীর কাসেমের আইনি লড়াইয়ে রিভিউ আবেদনই শেষ ধাপ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ