,

বাংলাদেশে আসা নিয়ে সিদ্ধান্তহীনতায় প্লাঙ্কেট

 

স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে সবুজসংকেত দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগের সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইসিবির পরিচালক ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসও আশাবাদী, ইংল্যান্ড পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে। তবে বাংলাদেশে আসা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট।

Plunkett1472524137

ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের নেতৃত্বে তিন সদস্যের নিরাপত্তা দল কদিন আগেই বাংলাদেশ ঘুরে যান। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার রাতে ইসিবি জানিয়ে দিয়েছে আগের সূচি অনুযায়ী বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। ইসিবির নিরাপত্তা দলের কথায় আস্থা থাকলেও বাংলাদেশ সফর নিয়ে কিছু প্রশ্ন আছে বছর খানেক ধরে ইংল্যান্ডের ওয়ানডে দলে নিয়মিত খেলা প্লাঙ্কেটের।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে সোমবার প্লাঙ্কেট বলেন, ‘বৈঠকে যা হয়েছিল, ছেলেরা এখনো সেটা বোঝার চেষ্টা করছে। আমি আরেকটু ভাবব সিরিজ শেষে (পাকিস্তান সিরিজ)। হয়তো আরো কিছু লোকের সঙ্গে কথা বলব আমি। তবে রেগের ওপর (রেগ ডিকাসন) ও তার কথায় আমার আস্থা আছে। সিরিজ শেষে আমি আরেকবার ভাবব।’

পরিবারের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন বলে জানালেন ইংলিশ পেসার, ‘পত্রিকা খুললেই দেখা যায় গোটা বিশ্বেই এখন নানা সমস্যা, আমি তাই ঠিক জানি না। তবে সিরিজ শেষে আমি পরিবারের সঙ্গে কথা বলব, ভালোভাবে ভাবব, আরেকটু খতিয়ে দেখব, তারপর সিদ্ধান্ত নেব।’

২০১০ সালে বাংলাদেশে ইংল্যান্ডের সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে দলে ছিলেন প্লাঙ্কেট। বাংলাদেশ সম্পর্কে তাই তার ভালোই ধারণা আছে বলেও জানালেন, ‘বাংলাদেশের পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। জানি সেটা কেমন। উপমহাদেশে আমি অনেকবারই গিয়েছি। আমার তাই আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। এরপর বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

এর আগে স্ট্রাউস জানিয়েছিলেন, বাংলাদেশ সফরের জন্য কাউকে জোর করা হবে না। তবে পুরো শক্তির ইংল্যান্ড দলই বাংলাদেশ সফর করবে বলে বিশ্বাস তার। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে সরে দাড়ানোর কথাও বলেননি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ