,

সীমান্তপথে আসা গরুর শুল্ক বাড়বে না!

cowনিউজ ডেস্ক: সীমান্তপথে আসা গরুর শুল্ক মূল্য না বাড়ানোর পক্ষে মত দিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার চোরাচালান নিরোধ টাস্কফোর্সের সভায় এ মত দেয়া হয়।

যদিও সীমান্তপথে আসা গরুর দাম বাড়ানোর পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধিরা যুক্তি তুলে ধরেন। ওই বৈঠকে চোরাচালান নিরোধ কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে ১১ টি সিদ্ধান্ত অনুমোদন করেছে পুনর্গঠিত চোরাচালান কেন্দ্রীয় টাস্কফোর্স।

এনবিআর চেয়ারম্যান এবং পুনর্গঠিত চোরাচালান নিরোধ কেন্দ্রীয় টাস্কফোর্স এর সভাপতি নজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বর্তমানে প্রতিবেশী ভারত থেকেই বেশিরভাগ গরু সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় শুল্ক কর্তৃপক্ষ এসব গরু নিলামে ৫শ’ টাকা শুল্ক মূল্য ধার্য করে বিক্রি করে থাকে। বৈঠকে উপস্থিত রাজশাহী অঞ্চলের প্রতিনিধি বলেন, বর্তমানে গরু প্রতি মাত্র ৫০০টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ গরুর আমদানি রোধ ও রাজস্ব বৃদ্ধির স্বার্থে এই জরিমানা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, চেরাচালান রোধে অগ্রাধিকার ভিত্তিতে ৮ থেকে ১০টি কার্যক্রম নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে। বাংলাবান্ধা স্থল বন্দরে সোনালী ব্যাংকের শাখা খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্ণর বরাবর পত্র প্রেরণ এবং করিডোরের মাধ্যমে আমদানিকৃত গরুর জরিমানা পুননির্ধারনের বিষয়টি পুনরায় পরিদর্শন। টাস্কফোর্সে সদস্য সচিব ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান সভার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে