,

জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

photo-1467371086নিউজ ডেস্ক: বাংলাদেশের জঙ্গিবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সফরে আসা সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ সোমবার বিকেলে রাজধানীর রমনা টেলিফোন ভবনে মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিক ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দাবি ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভায় এমন তথ্যই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন করে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। তবে তাদের মোকাবিলায় দেশবাসী সচেতন ও ঐক্যবদ্ধ। জঙ্গিবাদ শুধু দেশীয় সমস্যা নয় উল্লেখ করে তিনি বলেন, এই উগ্রপন্থা দমনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে আলোচনা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে কামাল বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসছেন। তিনি অনেক কথাই শুনলেন, তিনি অনেক কথাই আমাদের সঙ্গে শেয়ার করলেন। স্বীকার করলেন, কথা বললেন। অনেককিছু সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন।’

সভায় আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেখানেই যাই, সেখানেই দেখি হাজার হাজার মানুষের ঢল। সবখানে একই কথা একই উচ্চারণ, আমরা জঙ্গিবাদকে রুখে দেব। আমরা রুখে দাঁড়াবার জন্যই ঘুরে দাঁড়িয়েছি।’ সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ