বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হত্যা ছিল কাপুরুষোচিত : জন কেরি

kerry_bangabandhu_memorial_নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকে কাপুরুষোচিত বলেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন কেরি। ঝটিকা সফরে বাংলাদেশ এসেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মহান এই নেতাকে শ্রদ্ধা জানাতে যান তিনি। সেখানে শোক বইয়ে সই করেন জন কেরি। সেখানেই বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কথা লিখেন জন কেরি।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতাকে হত্যা দেশের মানুষের জন্য ট্র্যাজিক বলেও মন্তব্য করেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে থাকা যুক্তরাষ্ট্রের নেতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যায় দেশীয় নানা গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক চক্রান্ত ছিল বলেও অভিযোগ আছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বেশ কিছু তথ্য প্রমাণও আছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশ করা সিআইএর গোপন দলিলে বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র দেশটির স্থানীয় কর্মকর্তারা জানতেন বলেও তথ্য প্রকাশ হয়েছে।

বঙ্গবন্ধু হত্যার ৪১ বছর পর মার্কিন নেতা তার স্মৃতির উদ্দেশ্যেই লিখেন, ‘বঙ্গবন্ধুর মত সাহসী ও মেধাবী নেতাকে কাপুরুষের মত হত্যা করা ছিল বাংলাদেশের জনগণের জন্য বিরাট এক ট্র্যাজেডি।’

বেলা ১১ টা ৪২ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান জন কেরি। শুরুতেই বাইরে বঙ্গবন্ধুর প্রকিতৃতিতে শ্রদ্ধা জানান। এরপর জাদুঘরের ভেতরে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন মার্কিন নেতা।

বাংলাদেশে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও মনে করেন জন কেরি। আর এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও ভূয়সী প্রসংশা করেন তিনি। কেরি লিখেন, ‘তারই (বঙ্গবন্ধু) কন্যার দৃঢ় নেতৃত্বে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্র এই অগ্রগতির সঙ্গে সম্পৃক্ত থাকতে পারা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পেরে গর্বিত। বাংলাদেশের শান্তি ও অগ্রগতির জন্য আমরা আরও নিবিঢ়ভাবে কাজ করতে চাই।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব