,

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেন জন কেরি

1472404222নিউজ ডেস্ক: মাত্র নয় ঘণ্টার ঝটিকা সফরে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার তিনি ঢাকা আসছেন। তার সঙ্গে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাক্ষাৎ করিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে দলটি। বিএনপির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

দলটির দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমের কাছে দাবি করেন, জন কেরির সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের সম্ভাবনা শতভাগ। তবে এখনও শিডিউল হয়নি। এ জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে সোমবার সন্ধ্যার শুরুতে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির চেয়ারপার্সনের সঙ্গে বসবেন কেরি।

তবে বিএনপির একটি সূত্র বলছে, সাক্ষাতের বিষয়ে বাধা হতে পারে প্রটোকল। কারণ এর আগে হিলারি ক্লিনটনের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হলেও এবার রাষ্ট্রীয় প্রটোকলের বাইরে আছেন তিনি।

এদিকে প্রথমবারের মতো এই সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন কেরি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। মানবকন্ঠ

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ