,

যুক্তরাজ্যে পলাতক যুদ্ধাপরাধীদের ফেরাতে শিগগিরই আলোচনা

law_minister_anisulনিউজ ডেস্ক : যুক্তরাজ্যে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীকে দেশে ফেরাতে দেশটির সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্টের সঙ্গে রোববার সচিবালয়ে বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাজাপ্রাপ্ত দুজন যুদ্ধাপরাধী যুক্তরাজ্যে আছে। আমি ব্রিটিশ মন্ত্রীকে অনুরোধ করেছি- এই দুই যুদ্ধাপরাধীকে ফেরত আনার ব্যাপারে আলাপ-আলোচনা করার। তারা বলেছেন, তারা আলোচনা করতে আগ্রহী এবং সেই আলোচনা খুব শিগগিরই শুরু হবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত আনার বিষয়ে আলোচনা হবে কি না- এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ‘সেটা এখনও জানি না, কারণ এজেন্ডা পররাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করছে।’

‘তবে এটুকু বলতে পারি, যখনই আমাদের সঙ্গে আমেরিকার উচ্চপদস্থ কোনো কর্মকর্তার আলাপ-আলোচনা হয়, তখই কিন্তু আমরা রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে তাদেরকে জানাই এবং তাদের সঙ্গে এই আলোচনা করি। এটা স্বাভাবিক বিষয়টি ওঠে আসতে পারে’ যোগ করেন তিনি।

এসময় বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নের জন্য এদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ররি স্টুয়ার্ট বলেন, বিশ্বে উন্নয়নের প্রকৃত উদাহরণ বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে