,

খালেদা জিয়ার বক্তব্য উদ্দেশ্যমূলক : পুলিশ

Policeনিউজ ডেস্ক : কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানকে সাজানো ঘটনা আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসনের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দফতর। রবিবার গণমাধ্যমে পাঠানো পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিবৃতিতে খালেদা জিয়ার বক্তব্যকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করার পাশাপাশি জঙ্গিবাদ ইস্যুতে খালেদা জিয়াকে আরও দায়িত্বশীল বক্তব্য রাখার অনুরোধ জানায় পুলিশ। প্রসঙ্গত, শনিবার বিএনপি চেয়ারপারসন সংবাদ সম্মেলনে কল্যাণপুরের জঙ্গি আস্তানাকে পুলিশের সাজানো নাটক বলে মন্তব্য করেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, কল্যাণপুরে পুলিশের সাহসী, পেশাদার ও সময়োচিত সফল অভিযানকে বিতর্কিত করার জন্য গত ২৭ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন কল্যাণপুরের ঘটনাকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছেন তা উদ্দেশ্যমূলক, দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের বক্তব্যে প্রকারান্তরে জঙ্গিরা উৎসাহিত হতে পারে। কোনও দায়িত্বশীল ব্যক্তির নিকট থেকে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত।

জঙ্গির মতো স্পর্শকাতর ইস্যুতে সবারই দায়িত্বপূর্ণ বক্তব্য দেওয়া বাঞ্ছনীয় উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, কল্যাণপুরে পুলিশের ওই অভিযান শতভাগ স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সাহসিকতাপূর্ণ ছিল যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ অভিযানে যারা নিহত হয়েছে তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায় যে তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং তারা দীর্ঘদিন যাবৎ পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। তাদের জঙ্গি পরিচয় প্রকাশের পর অনেকের পরিবার তাদের সন্তান/আত্মীয় পরিচয় দিতে ঘৃণাবোধ করে। এমনকি তাদের পরিবারের কেউ কেউ তাদের লাশ নিতে অনাগ্রহ দেখিয়েছিল।

উল্লেখ্য, গত ২৬ জুলাই পুলিশের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কল্যাণপুরে জঙ্গিদের আস্তানা চিহ্নিত করে তল্লাশি করতে গেলে জঙ্গিরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের আত্মসমর্পণের জন্য প্রায় ৫ ঘণ্টা সময় দেয়। কিন্তু তারা আত্মসমর্পণ না করে পুলিশকে মুরতাদ, জাহান্নামী ইত্যাদি বলে গ্রেনেড হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের অভিযানে নয় জঙ্গি নিহত হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে