,

২ জঙ্গির পরিচয় মিলেছে

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অপারেশন ‘হিট স্ট্রং-২৭’ নামের পুলিশের অভিযানে নিহত অপর দুই জঙ্গির পরিচয় মিলেছে। তারা হলেন- যশোরের ফজলে রাব্বী ও রাজধানী ধানমণ্ডির বাসিন্দা তাওসিফ হোসেন। রবিবার দুপুরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম এতথ্য জানিয়েছেন।
full_48625
শনিবার সকালে নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়ায় দেওয়ানবাড়িতে অভিযানে যান পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা। এতে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার পরিকল্পনাকারী ও জোগানদাতা তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

অভিযানে নিহত গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টামাইন্ড বাংলাদেশি বংশোদ্ভূত তামিম চৌধুরীর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে। তার বাবার নাম শফি আহমদ। তিনি জাহাজে চাকরি করতেন।

গুলশান হামলার পর তামিমকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ। তামিমকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ