,

মাথায় গুলি লেগেই ৩ জঙ্গির মৃত্যু

 

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযানে নিহত তিন জঙ্গিই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

narayanganj_48683

তিনজনের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ রবিবার বলেন, তিন জনেরই মাথায় গুলির চিহ্ন রয়েছে। তিন জনই আমাদের কাছে অজ্ঞাতপরিচয়। তবে মিডিয়াতে যাকে তামিম বলা হচ্ছে, তার মাথায় একটি গুলি পেয়েছি।

এই চিকিৎসক জানান, বাকি দুজনের মাথায় গুলি লেগে বের হয়ে গেছে। তাদের হাতে বোমার স্প্লিন্টারের আঘাতও রয়েছে।

জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে শনিবার সকালে পাইকপাড়ার কবরস্থান এলাকার নরুউদ্দিন দেয়ানের তিনতলা বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস‌্যরা। পরে র‌্যাবসহ অন‌্য বাহিনীগুলোও অভিযানে যোগ দেয়।

জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় নিহত তিনজনসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রবিবার একটি মামলাও করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ