,

শাহজালালে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

c84নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ প্রায় ৫০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

রবিবার সকালে বিমানবন্দরের পৃথক দুটি জায়গা থেকে এসব সিগারেট জব্দ করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, ভোর ৬টায় কাতার থেকে আসা কিউআর-৬৩৪ ফ্লাইটে মোহাম্মদ মামুন উদ্দিন নামে এক যাত্রী বিমানবন্দরে আসে। পরে বেল্ট এরিয়া থেকে তার ১৫৩ কার্টনের দু’টি ব্যাগ জব্দ করা হয়। অপরদিকে, একই সময়ে কুয়েত থেকে কিইউ-০৬৭২ ফ্লাইট আসে। ফ্লাইটের যাত্রীরা বেল্ট এরিয়ায় ফেলে যাওয়া ১২টি ব্যাগ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্মকর্তারা।

তিনি আরও জানান, প্রথম ফ্লাইটে ১৫৩ কার্টনে ৩০ হাজার ৬০০ এবং দ্বিতীয় ফ্লাইটে ১ লাখ ৪০ হাজার ৮০০ শলাকাসহ মোট ১ লাখ ৭১ হাজার ৪০০ শলাকা সিগারেট জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ