,

আজ বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে এস আলম

 

নিজস্ব প্রতিবেদক : এস আলম পাওয়ার জেনারেশনের ২ ইউনিট থেকে বাণিজ্যিকভাবে আজ ১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। প্রায় ২৪৭ কোটি টাকা ব্যয়ে জাপানের কারিগরি সহায়তায় ২ ইউনিট বিশিষ্ট ১৭ মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে এস আলম গ্রুপ।
শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। আজ ২৮ আগস্ট রবিবার থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। কোম্পানিটির বার্ষিক টার্নওভার হবে ১০৮ কোটি টাকা।

power_48576

উল্লেখ্য, এস আলম পাওয়ার জেনারেশনের ৭০ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে এস আলম কোল্ড রোলড স্টীল। এদিকে চট্টগ্রামের বাঁশখালীতে ৬১২ মেগাওয়াট করে মোট এক হাজার ২২৪ মেগাওয়াটের দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার জন্য পিডিবির সাথে চুক্তি করেছে এস আলম গ্রুপ।

২৪০ কোটি ডলারের এ প্রকল্পে ১৭৫ কোটি ডলার ঋণ দেবে চীনা ব্যাংক। এ প্রকল্পে এস আলম গ্রুপের সঙ্গে থাকছে চীনের দু’টি প্রতিষ্ঠান সেপকো থ্রি ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন ও এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ কোম্পানি। এজন্য প্রতিষ্ঠা করা হয়েছে এসএস পাওয়ার লিমিটেড ১ ও এসএস পাওয়ার লিমিটেড ২ নামে দুটি প্রতিষ্ঠান।

চুক্তি কার্যকরের দিন থেকে ৪৫ মাসের মধ্যে কেন্দ্র দুটি থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ পাওয়া যাবে। এস আলম গ্রুপের তথ্যমতে, ১৬ নভেম্বর ২০১৯ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে কেন্দ্র দুটি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ