,

দেশের কারগারগুলোতে বন্দি ৭৫,০০০

26265-jailamarগাজীপুর প্রতিনিধি: দেশের কারগারগুলোতে বর্তমানে ৭৫ হাজার বন্দি রয়েছে।এই বন্দিদের মধ্যে ২৫ হাজার সাজাপ্রাপ্ত, বাকি ৫০ হাজারের বিচার কাজ চলছে।শনিবার (২৭আগস্ট) জীপুর জেলা কারাগারে এক অনুষ্ঠানে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।
দুপুরে তিনি গাজীপুর জেলা কারাগারে নবনির্মিত কেইস টেবিল ভবন, কারাবন্দিদের গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র, গভীর নলকূপ এবং পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র কর্মসূচির উদ্বোধন করেন।

গাজীপুর জেলা কারাগার প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে ও জেলার ফোরকান ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শ্যামল দত্ত, অমিত কে বিশ্বাস, জেল সুপার সুভাষ কুমার ঘোষ, গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ, জেলার ফোরকান উদ্দিন প্রমুখ।

সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, “৫০ হাজার বন্দির অনেকেই খুব কম সময় কারাগারে থাকেন; অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জামিন না পান ততক্ষণই তারা কারাগারে থাকেন। আর ২৫ হাজার বন্দি আমাদের জন্য জনশক্তি। এ জনশক্তি কাজে লাগিয়ে ছোট-বড় কারখানা পরিচালনার কাজে লাগাতে পারব।” তাদেরকে সম্পদে রূপান্তরিত করতে নানা ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

“ইতোমধ্যে কারাগারে আমরা গার্মেন্টের পাশাপশি জুতা তৈরি, সূচি কাজ, বেতের চেয়ার-টেবিলসহ বিভিন্ন গৃহস্থালির আসাবপত্র তৈরির প্রশিক্ষণ দিচ্ছি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ