,

সাভারে গার্মেন্টসে ‘ভূত আতঙ্কে’ শতাধিক শ্রমিক হাসপাতালে

imageনিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ‘ভূত আতঙ্কে’ অসুস্থ হয়েছে শতাধিক শ্রমিক। শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ডেকো ডিজাইন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। আতঙ্কে শ্রমিকরা সংজ্ঞাহীন হয়ে পড়লে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেকো ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকরা জানান, গার্মেন্টসটিতে কাজ করেন প্রায় ছয় হাজার শ্রমিক।শনিবার দুপুরে কয়েকজন নারী শ্রমিক বাথরুমে গিয়ে ভূত দেখার দাবি করেন। পরে আরো কয়েকজন ব্যাপারটি দেখতে ওই বাথরুমে গিয়ে চিৎকার করে ফিরে এসে সংজ্ঞা হারান। এ খবরে পুরো কারখানায় ‘ভূত আতঙ্ক’ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ওই পোশাক কারখানার শ্রমিক রুস্তম আলী জানান, এ সময় ছয়তলা ওই গার্মেন্টসটির প্রতিটি ফ্লোরে ‘ভূত আতঙ্কে’ শতাধিক নারী শ্রমিক সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ ছাড়া তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন অনেকেই। এ সময় কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।

এ খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্তৃপক্ষ আজকের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এদিকে ডেকো ডিজাইন কারখানার উৎপাদন কর্মকর্তা (প্রোডাকশন ম্যানেজার) খলিলুর রহমান বলেন, দুপুরের পরে ভূতের গুজবে হঠাৎই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি আসলে কী বা কারা এই গুজব ছড়িয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

এ ব্যাপারে নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান সবুজ বলেন, দুপুরের পর অসুস্থ শ্রমিকদের হাসপাতালে আনা হয়। অসুস্থ এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ