বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুলকে দেশে নিয়ে আসাটা বঙ্গবন্ধুর দূরদর্শী সিদ্ধান্ত ছিল: অর্থমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসাটা বঙ্গবন্ধুর দূরদর্শী সিদ্ধান্ত ছিল। সাহিত্যাঙ্গণে কবি নজরুলের যে ব্যাপক প্রভাব ও বিস্তার ছিল, তা অনুভব করতে পেরেই বঙ্গবন্ধু তাকে দেশে নিয়ে এসেছিলেন।
শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা, নজরুল পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল ইনস্টিটিউট।

muhit_48547

অর্থমন্ত্রী বলেন, নজরুলের সৃজনশীল জীবন মাত্র ২২ বছরের। এ ২২ বছরে তিনি যে কর্মযজ্ঞ ও জ্ঞান রেখে গেছেন, তা অনন্য। তার সৃষ্টিতে ভারতীয় মিথলজি ও বিশ্বসাহিত্যের যে পরিচয় পাওয়া যায়, তা পাঠ করলে আমাদের স্তব্ধ হতে হয়। আমরা যদি তা আত্মস্থ করতে পারি তাহলে আমাদের মানসপট পরিশুদ্ধ ও পরিশীলিত হবে।

মুহিত বলেন, তার সাম্যের ভাবনা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমকালীন। তার সাহিত্যকর্ম আত্মস্থ করতে পারলে আমাদের অনেক সংকটও কেটে যাবে।

নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এমিরিটাস রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব বেগম আকতারী মমতাজ, কবি নাতনী খিলখিল কাজী, নজরুল গবেষক ও ইনস্টিটিউটের সদস্য অধ্যাপক মো. আব্দুল কাইয়ুম, অনুবাদক ও গবেষক সাজেদ কামাল এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী শুভেচ্ছা বক্তৃতা ও ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ স্বাগত বক্তৃতা দেন।

এ বছর নজরুলসঙ্গীত ও নজরুল গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দু’জন গুণীব্যক্তি ‘নজরুল পুরস্কার-২০১৫’ পেয়েছেন। তারা হলেন- সঙ্গীতে শিল্পী শাহ সাদিয়া আফরিন মল্লিক ও গবেষণায় অধ্যাপক আবু হেনা আবদুল আউয়াল। প্রধান অতিথি প্রত্যেকের হাতে সম্মাননা ক্রেস্ট, এক লাখ টাকা সমমূল্যের চেক ও সনদপত্র তুলে দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ