বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে ছোট করতেই জিয়াকে মরণোত্তর পদক দেয়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধুকে ছোট করতেই জিয়াকে মরণোত্তর পদক দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

nasim_48517

মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু নিজে জিয়াউর রহমানকে বীরউত্তম উপাধী দিয়েছিলেন। তাহলে বলেন বঙ্গবন্ধু কি ভাবে তার অবদানকে অস্বীকার করলেন। কিন্তু আপনারা (বিএনপি) কি করলেন? বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াকে এক কাতারে নিয়ে এলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতার পদক দিয়ে বঙ্গবন্ধুকে তুলনা করা হয়েছে একজন সেক্টর কমান্ডরের সঙ্গে। স্বাধীনতার শ্রষ্ঠাকে ছোট করার জন্যই তৎকালিন জোট সরকার বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার দেয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু যে জিয়াকে পুরস্কার দিলেন সেই জিয়া পরিবর্তিতে তার সঙ্গে বেঈমানী করলেন। বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন দুতাবাসে চাকরির সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান হাতের কাছে পেয়েও হত্যার সাহস পায়নি। অথচ এ দেশের কয়েকজন বিশ্বাস ঘাতক তাকে হত্যা করেন। আর এ হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেজন্য খুনি মোশতাক ইমডেমনিটি অধ্যাদেশ জারি করে। আর দীর্ঘদিন ধরে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া এই কালো আইন ধারণ করেন।

সংগঠনের সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান, কবি ও নাট্যকার কাজী রোজী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সম্পাদক রানা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত